০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে দাবদাহ ৩ গুণ বাড়বে, বলছে গবেষণা

বিশেষ প্রতিবেদন: আগামী কয়েক দশকে বিশ্বে দাবদাহ ৩ গুণ বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এক গবেষণা প্রতিবেদনে এই শঙ্কার কথা জানানো হয়েছে। বলা হয়, ভবিষ্যতে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয়ে বসবাসের অযোগ্য হয়ে যাবে বিভিন্ন অঞ্চল। গ্রীষ্মপ্রধান দেশে গরমকালের গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকবে বলে মনে করা হচ্ছে। যার কারণে বিশ্বে কয়েকশো কোটি মানুষ নিয়মিতভাবে অত্যন্ত বিপজ্জনক তাপমাত্রার সংস্পর্শে থাকবেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের গড় তাপমাত্রা বেড়েছে। আর চলতি বছর ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত হতে দেখা যাচ্ছে অনেক দেশকে।  বাদ যায়নি শীতপ্রধান অঞ্চলও। এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন: ব্রেকিং:মাধ্যমিকে মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সামরিন পড়তে চায় বিজ্ঞান বিভাগে 

হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণাটি করেছেন। এতে বলা হয়, আগামী কয়েক দশকে বিশ্বে দাবদাহ ৩ গুণ বাড়তে পারে। পৃথিবীর মধ্য-অক্ষাংশে এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। ২০৫০ সালের মধ্যে এই অসহনীয় তাপপ্রবাহের কারণে আমেরিকা, চিন, জাপানসহ পশ্চিমা বহু দেশে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না-রায় সুপ্রিম কোর্টের

আর ২১০০ সালের মধ্যে বৈশ্বিক দাবদাহ বাড়তে পারে ৩ গুণ। গ্রীষ্মপ্রধান দেশে যার প্রভাব হবে ভয়াবহ। উষ্ণতা রোধে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা ১ শতাংশের কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছর মিশরে জলবায়ু সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: করণদিঘিতে পড়তে চেয়ে স্কুলে হাজির স্কুলছুট আদিবাসী পড়ুয়ারা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বে দাবদাহ ৩ গুণ বাড়বে, বলছে গবেষণা

আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার