১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞাপনে শ্বেতাঙ্গদের নেবে না নাইজেরিয়া

পুবের কলম ওয়েব ডেস্কঃ  দেশীয় মডেলদের কাজের সুযোগ তৈরিতে বিজ্ঞাপনে শ্বেতাঙ্গদের ব্যবহার বন্ধের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। আগামী ১ অক্টোবর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত সপ্তাহে নাইজেরিয়ায় বিজ্ঞাপন নিয়ন্ত্রণ কাউন্সিলের এক বৈঠকে শ্বেতাঙ্গ মডেলদের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। পরে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সব ধরনের বিজ্ঞাপন, মার্কেটিংয়ে ভয়েস আর্টিস্ট হিসেবে নাইজেরিয়ার শিল্পীদের ব্যবহার করতে হবে। তবে শ্বেতাঙ্গদের দিয়ে যেসব বিজ্ঞাপন হয়েছে, সেগুলো আপাতত বন্ধ হবে না।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা, ২২০ জনের বেশি শিক্ষার্থী-কর্মী অপহৃত

কিন্তু নতুনভাবে শ্বেতাঙ্গদের দিয়ে বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের স্থানীয় মেধার বিকাশ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বিজ্ঞাপন শিল্প বিকাশ করতে পারবে।

আরও পড়ুন: ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০০

অতীতে নাইজেরিয়ার বিজ্ঞাপনী সংস্থাগুলো শ্বেতাঙ্গ মডেল ও ব্রিটিশ উচ্চারণে দক্ষ ভয়েস আর্টিস্টদের ওপর বেশি নির্ভরশীল ছিল। এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার বিজ্ঞাপনী সংস্থার প্রধান স্টিভ বাবেকো বলেন, তাদের মোট জনসংখ্যা ২০০ মিলিয়ন। তাহলে এসব বিজ্ঞাপনের জন্য কোনও নাইজেরিয়ার শিল্পী কেন উপযুক্ত নয়?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজ্ঞাপনে শ্বেতাঙ্গদের নেবে না নাইজেরিয়া

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার