১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীপাবলির আগেই দেশ জুড়ে শুরু হতে চলেছে জিওর ৫ জি পরিষেবা, ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি

পুবের কলম ওয়েবডেস্কঃ দীপাবলির   আগেই দেশ জুড়ে  শুরু হতে চলেছে রিলায়েন্স জিওর ৫ জি পরিষেবা। কলকাতা  দিল্লি, চেন্নাই, মুম্বই এই চারটি মেট্রোপলিটন শহরেই পাওয়া যাবে এই পরিষেবা। ডিসেম্বরের মধ্যেই এই পরিষেবা উপলদ্ধ হবে দেশের বাকি শহরগুলিতেও।

রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি   সোমবার এই ঘোষণা করেছেন। সোমবার রিলায়েন্সের সাধারণ সভায় মুকেশ বলেন ২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি জেলা, মহকুমায় এই পরিষেবা শুরু হয়ে যাবে। রিলায়েন্স কর্তা বলেন  ৫ জি পরিষেবা দেশের প্রতিটি নাগরিককে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করবে। আম্বানি আরও বলেন যে প্যান-ইন্ডিয়া ৫জি নেটওয়ার্কের জন্য, ২লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ক্লাউড-নেটিভ, সফ্টওয়্যার, কোয়ান্টাম সিকিউরিটির মত উন্নততর প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ।  ২,000তরুণ ইঞ্জিনিয়ারের পরিশ্রমের  ফসল এই জিও ৫ জি। বলেন রিলায়েন্স কর্তা।

আরও পড়ুন: ১৫ হাজারেই ল্যাপটপ, নতুন জোয়ার আনছে রিলায়েন্স

আরও পড়ুন: রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান পর্ব সারলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত

ভারতে ৫জি পরিষেবার অত্যাধুনিক পর্যায় স্ট্যান্ডঅ্যালোন ৫জি’ পরিষেবা শুরু করবে জিও৷ এরজন্য পরিকাঠামো নির্মাণে খরচ হচ্ছে প্রায় ২  লাখ কোটি টাকা ৷ উল্লেখ্য, সম্প্রতি ৫জি স্পেকট্রাম নিলাম করেছে কেন্দ্র ৷ জিও’র পাশাপাশি সেই নিলামে অংশ নেয় এয়ারটেল, আইডিয়া-ভোডাফোন ও আদানি গোষ্ঠী ।

আরও পড়ুন: ৩০ বছরের রেকর্ড ভেঙে দীপাবলিতে দূষণমুক্ত কলকাতা, খুশি পরিবেশবিদরা

এই নিলামের ৫জির স্প্রেকটামের ৪৮% কিনে নিয়েছে জিও। এয়ারটেল পেয়েছে ৩৯% এবং ভোডাফোন- আইডিয়া পেয়েছে ১২ %। কেন্দ্রের এই ৫জি স্পেক্ট্রাম নিলাম করে আয় হয়েছে ১.৫ লক্ষ কোটি আয় হয়েছে কেন্দ্রীয় সরকারের ৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীপাবলির আগেই দেশ জুড়ে শুরু হতে চলেছে জিওর ৫ জি পরিষেবা, ঘোষণা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার