২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের নাম বা প্রতীকে ধর্মের ব্যবহার, নোটিশ দিল সুপ্রিম কোর্ট

পুবের কলম, ওয়েব ডেস্ক: সংবিধান অনুসারে ভারত ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র। রাজনৈতিক দলের প্রতীকে অথবা দলের নামের ক্ষেত্রে ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা সহজ, কিন্তু সংবিধান অনুসারে তা অবৈধ। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন উত্তর প্রদেশের শিয়া ওয়াকাফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম আহমেদ রিজভি। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে চার সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। ধর্মীয় প্রতীক এবং নাম ব্যবহার করে, এমন দলগুলিকে নির্বাচনে লড়াই না করতে দেওয়ার দাবি জানিয়েছিলেন রিজভি। তিনি তার অবেদনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পার্টির নাম উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৮ অক্টোবর।

আবেদনকারীর আইনজীবী গৌরব ভাটিয়া বলেন, অনেক রাজনৈতিক দল ধর্মীয় নাম ও প্রতীক ব্যবহার করে এবং তাদের পতাকায় চাঁদ-তারার চিহ্ন ব্যবহার করে। তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পাশাপাশি আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমএম এর উদাহরণও তুলে ধরেন। আবেদনকারী তাঁর আবেদনে অখিল ভারত হিন্দু মহাসভা, ক্রিশ্চান ডেমোক্রেটিক ফ্রন্ট এর মত দলের কথাও উল্লেখ করেছেন। বিচারপতি এমআর শাহ এবং কৃষ্ণা মুরারির বেঞ্চ আবেদনকারীর আইনজীবীর কাছে জানতে চান, এই দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা। উত্তরে বিচারপতি ভাটিয়া জানিয়েছেন, আইইউএমএল এর চারজন প্রতিনিধি লোকসভায় এবং একজন রাজ্যসভায় রয়েছেন।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

এছাড়া কেরল বিধানসভায় তাদের ১৫ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে এআইএমএম এর প্রতিনিধি রয়েছে লোকসভা, তেলেঙ্গানা এবং বিহার বিধানসভায়। রিজভি তার আবেদনে বলেছেন, ধর্মীয় নাম এবং প্রতীক যদি রাজনৈতিক দলগুলি ব্যবহার করে তবে, সংবিধানের ১২৩(৩) ধারাকে অমান্য করা হবে। রিজভি ২০২১ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টে এই আবেদনটি করেছিলেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে রিজভি নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তাঁর বর্তমান নাম জিতেন্দ্র নারায়ন ত্যাগী।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনৈতিক দলের নাম বা প্রতীকে ধর্মের ব্যবহার, নোটিশ দিল সুপ্রিম কোর্ট

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার