২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়ার বিমানে ধোঁয়া, যাত্রীদের ফেরানোর বিকল্প ব্যবস্থা

পুবের কলম, ওয়েব ডেস্ক: বুধবার ওমানের মাস্কাট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে হঠাৎ ধোঁয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গেই বিমান কর্তৃপক্ষের তরফ থেকে ওই বিমানের ১৪১ জন যাত্রীকে বের করে আনা হয়। রানওয়েতে দাঁড়িয়ে থাকার সময় কোচি গামী বোয়িং ৭৩৭ বিমানের ২ নম্বর ইঞ্জিন থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে শুরু করে।

তৎপরতার সঙ্গে যাত্রীদের বের করে আনেন কর্মীরা। ওই বিমানে ১৪১ জন যাত্রীর সঙ্গে ৬ জন ত্রু« সদস্য ছিলেন বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে। এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীদেরকে মাস্কট থেকে কোচি ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)এই ঘটনাটি তদন্ত করে দেখবে বলেও জানা গেছে। সাম্প্রতিক  অতীতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং গো ফার্স্ট এর মত  একাধিক সংস্থার বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক বিমান যান্ত্রিক গোলযোগের শিকার হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

আরও পড়ুন: নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এয়ার ইন্ডিয়ার বিমানে ধোঁয়া, যাত্রীদের ফেরানোর বিকল্প ব্যবস্থা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার