২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিফিলিস: আমেরিকায় যৌনরোগ ‘নিয়ন্ত্রণের বাইরে’ আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকায় যৌনবাহিত রোগ বেড়ে চলেছে। দেশটিতে গত বছর সিফিলিস রোগীর সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা লেন্দ্রো মিনা বলেছেন, ‘আমরা যৌনবাহিত রোগ নির্ণয় ও বৃদ্ধি প্রতিরোধে কাজ করছি। কয়েক বছর ধরে গনেরিয়া ও সিফিলিসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে দাঁড়িয়েছে। এইচআইভি রোগীর সংখ্যাও ২০২১ সালে ১৬ শতাংশ বেড়েছে।’ এছাড়া চলতি বছর মাক্সিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আরও উদ্বেগ বেড়েছে আমেরিকায়। কারণ, মাঙ্কিপক্সের সংক্রমণ ঘটছে মূলত যৌনতার মধ্য দিয়ে। দেশটির ‘ন্যাশনাল কোলিশন অব এসটিডি ডিরেক্টর্স’-এর নির্বাহী পরিচালক ডেভিড হার্ভে এ পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণহীন’ বলেছেন। বার্মিংহামের আলাবামা ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক সাগ বলেছেন, ‘এটি খুব সাধারণ ঘটনা। যখন মানুষ অরক্ষিত যৌন মিলন করে, তখন যৌন রোগের সৃষ্টি হয়।’ বিশেষজ্ঞরা এ পরিস্থিতি মোকাবিলায় কনডমের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন। এছাড়া কেউ যৌন রোগে সংক্রমিত হয়েছেন কিনা, তা পরীক্ষা করার জন্য টেস্ট কিট রাখার পরামর্শ দিয়েছেন। সিফিলিস হল একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। যা যৌনাঙ্গে ঘা হিসেবে দেখা যায়। এটির চিকিৎসা না করা হলে গুরুতর উপসর্গ দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। ১৯৪০ এর দশকে আমেরিকায় সিফিলিস সংক্রমণ হ্রাস পায়। কিন্তু ২০০২ সালের দিকে সিফিলিস আবারও বাড়তে শুরু করে। মূলত সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এটির মাত্রা বেশি দেখা যায়।  ২০২১ সালে আমেরিকায় সিফিলিসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫২ হাজার।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

যৌনরোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী। ব্ল্যাক, লাতিন ও নেটিভ আমেরিকানদের মধ্যে এ হার বেশি। যদিও পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের হার কম। তবে কর্মকর্তারা বলছেন, নারীদের আক্রান্তের সংখ্যাও গত বছর ৫০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিফিলিস: আমেরিকায় যৌনরোগ ‘নিয়ন্ত্রণের বাইরে’ আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সমকামী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার