২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খোস্তা-২: করোনার মতো নয়া ভাইরাস মিলল রাশিয়ায়

প্রতীকী ছবি

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ায় বাদুড়ের দেহে পাওয়া গেল করোনা ভাইরাসের মতো একটি ভাইরাস। এটি মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে বলে দাবি বিজ্ঞানীদের। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ভাইরাসটিকে খোস্তা-২ নাম দিয়েছেন। গবেষকরা বলছেন, করোনা ও মাঙ্কিপক্সের পর এবার মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এটি। মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা বিপজ্জনক হতে পারে বলে জানান তারা। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির পল জি অ্যালেন স্কুল ফর গ্লোবাল  হেলথের গবেষকরা এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন। টাইম পিএলওএস প্যাথোজেনস জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধটি। গবেষকদের মতে, ভাইরাসটি আপাতত মোকাবিলা করা সম্ভব নয়। সার্স-কোভ-২ -এর কারণে করোনার সংক্রমণ ঘটে। আর সার্স-কোভ-২ ও খোস্তা-২ একই সাব-ক্যাটাগরির করোনাভাইরাস। ২০১৯ সালে চিনের হুবেই প্রদেশের সিফুড মার্কেট থেকে ছড়ায় করোনাভাইরাস।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

আর খোস্তা-২ ভাইরাসের অস্তিত্ব প্রথম শনাক্ত হয়েছে রাশিয়ায়। গবেষণায় বলা হয়েছে, নতুন ভাইরাসটি প্রাথমিকভাবে ২ বছর আগে রাশিয়ায় বাদুড়ের মধ্যে শনাক্ত হয়। সম্প্র্রতি ল্যাব পরীক্ষায় নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, এই ভাইরাস মানুষকে সংক্রমিত করতে পারে। গবেষকদের মতে, এই ভাইরাসে মানুষের মধ্যে জটিল রোগ সৃষ্টি করতে পারে-এমন জিনের ঘাটতি রয়েছে। তবে ভাইরাসটি সার্স-কোভ-২ এর জিনের সঙ্গে মিশে গেলে এটি ভয়াবহ হয়ে উঠতে পারে। গবেষক দলের অন্যতম সদস্য মাইকেল লেটকো বলেন, বাদুড়ের দেহে শনাক্ত হলেও করোনার মতো প্যাঙ্গোলিন, গন্ধগোকুল, পাম সিভেটের মতো অন্যান্য প্রাণীদেহকেও পোষক হিসেবে ব্যবহার করার ক্ষমতা আছে খোস্তা-২’র। তিনি আরও বলেন, ‘করোনার মতো এই ভাইরাসটিও বিশ্বজুড়ে মহামারির কারণ হবে কিনা তা গবেষণার এ পর্যায়ে বলা সম্ভব নয়।’

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খোস্তা-২: করোনার মতো নয়া ভাইরাস মিলল রাশিয়ায়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার