১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একরত্তি ফাতিমাকে সঙ্গে নিয়ে এবার এশিয়া কাপের মঞ্চ কাঁপাচ্ছেন পাক অধিনায়ক বিসমাহ

পুবের কলম ওয়েব ডেস্ক : এর আগে নিজের একরত্তি কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডে মহিলা ওয়ানডে বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। কোলের সন্তানকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে হাজির হয়েছিলেন বিসমাহ। ছোট্ট ফাতিমাকে সঙ্গে নিয়ে মাঠে আসার তার সেই ছবি ক্রিকেট বিশ্বে ভাইরাল হয়েছিল। এবার সেই বিসমাহ নিজের মেয়েকে নিয়ে হাজির হলেন এশিয়া কাপের মঞ্চে। এশিয়া কাপে খেলতে বিসমাহ সহ পাকিস্তানের মহিলা দল হাজির হলেন বাংলাদেশে। সেখানেও তিনি সঙ্গে নিয়ে এসেছেন এক বছরের মেয়ে ফাতিমাকে। যদিও এর মধ্যে এশিয়া কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। যদিও এবারে তিনি নিজের সন্তানকে খেলার সময় মাঠে আনেননি। এমনকি অনুশীলনেও ফাতিমাকে অনেননি। খেলা কিংবা অনুশীলনের সময় ফাতিমাকে রাখা হয়েছিল হোটেলে।

প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারানোর পর ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার পান পাকিস্তানের মহিলা ক্রিকেটার তুবা হাসান। সেই তুবা ম্যাচসেরার পুরস্কার নিতে আসার সময় প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফকে। অধিনায়ক ও তার সন্তানকে নিয়ে তুবা হাসান বলেন, `বিসমাহর বাচ্চাটা খুবই মিষ্টি। অধিনায়ক আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে। মাতৃত্ব এবং অধিনায়কত্ব এক সঙ্গে সামলানো অনেক কঠিন। কিন্তু সে দারুণভাবে এটি সামলে নিচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়, জাতীয় শিবিরে চাপের মধ্যে থাকাকালিন ফাতিমাকে দেখলে আমাদের সবার চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। বিসমাহর মেয়ে পাকিস্তানের খেলোয়াড়দের মাতিয়ে রাখেন।’ একই সুরে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের এক অন্যতম কর্তা বলেন, ‘আমাদের সবার মনে হয় পাকিস্তানের জান এই বাচ্চাটা। সারাক্ষণ তাকে নিয়ে মেতে থাকে পাকিস্তানের মহিলা টিম। ফাতিমাকে কাছে পেয়ে খুবই আনন্দে থাকে তারা।’

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একরত্তি ফাতিমাকে সঙ্গে নিয়ে এবার এশিয়া কাপের মঞ্চ কাঁপাচ্ছেন পাক অধিনায়ক বিসমাহ

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার