২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ করতে তিন কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠাবেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ

পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়ার পক্ষে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে নিজের তিন ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী তিন কিশোর ছেলেকে যুদ্ধের সম্মুখভাগে পাঠাতে যাচ্ছেন রাশিয়ার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ।

এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তাঁর ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধ করার সময় এসেছে।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেদের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রমজান কাদিরভ লিখেছেন, ‘একজন বাবার উচিত, তাঁদের সন্তানদের এ শিক্ষা দেওয়া যে কীভাবে তারা তাদের পরিবার, দেশের মানুষ ও পিতৃভূমি রক্ষা করবে।’

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া ওই বার্তায় কাদিরভ আরও লিখেছেন, তাঁর ছেলেরা যখন অনেক ছোট, তখন থেকেই তিনি তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এখন তাদের সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা নেওয়ার সময় এসেছে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ করতে তিন কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠাবেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ

আপডেট : ৫ অক্টোবর ২০২২, বুধবার