২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মদ্যপান দারুণ ক্ষতি করে মস্তিষ্কের,একবার এক চুমুকেই চিরদিনের জন্য বদলে যেতে পারে মস্তিষ্ক, জানাল গবেষণা

পুবের কলম প্রতিবেদক: ইসলাম ধর্মে মদ হারাম অর্থাৎ নিষিদ্ধ।এদিকে জার্মানির বিজ্ঞানীরা বলেছেন, এক বার মদ্যপান করলেই তা চিরদিনের মতো বদলে দিতে পারে মস্তিষ্কের কোষের গঠন। সাম্প্রতিক এক গবেষণায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ভবিষ্যতে দেখা দিতে পারে আসক্তিও, দাবি গবেষকদের। ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ নামের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে গবেষণাটি।

গবেষণাটি চালানো হয়েছে ড্রসোফিলা মেলানোগ্লসটার নামের মাছি ‘জেনেটিক মডেল’-এর উপর। মাছির মস্তিষ্কের কোষের উপর ইথানল নামের এক প্রকার অ্যালকোহলের প্রভাব পরীক্ষা করে দেখেন গবেষকরা। মস্তিষ্কের কোষকে বিজ্ঞানের ভাষায় নিউরোন বলে। এই কোষগুলি সাইন্যাপস নামের সন্ধির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। বিজ্ঞানীদের দাবি, অ্যালকোহল এই সন্ধিস্থলে প্রভাব ফেলে।
কেবল মাত্র এক বার অ্যালকোহল দেহে প্রবেশ করলেই তার প্রভাব পড়তে পারে এই সন্ধিতে। এমনই দাবি করেছেন গবেষকরা। তাঁদের দাবি, মদের প্রভাবে এই সন্ধির আণবিক গঠনে বদল আসে। এই বদল স্থায়ী। তাই কেবল মাত্র এক বার বদলে গেলেই সারা জীবন তার প্রভাব থেকে যেতে পারে। তবে মাছির ক্ষেত্রে এমন ঘটনা ঘটলেই যে মানুষের ক্ষেত্রেও তা হবে, এমন না-ও হতে পারে। তাই গোটা বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন বলেই মত গবেষকদের।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ্যপান দারুণ ক্ষতি করে মস্তিষ্কের,একবার এক চুমুকেই চিরদিনের জন্য বদলে যেতে পারে মস্তিষ্ক, জানাল গবেষণা

আপডেট : ৫ অক্টোবর ২০২২, বুধবার