১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরসূরির নাম জানতে চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি কেন্দ্রের

পুবের কলম ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার জন্য চিঠি দিল কেন্দ্রীয় সরকার।

আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত অবসর নেবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রক চিঠি লিখে বিচারপতি ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার আবেদন জানিয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুর অপসারণ চাইছেন বিজেপিরই একাংশ, চিঠি দেওয়া হচ্ছে অমিত শাহকে

প্রথামাফিক অবসরগ্রহণের আগে দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করে যান। তবে, সচরাচর শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতিই প্রধান বিচারপতির স্থলাভিষিক্ত হন। প্রবীণত্বের নিরিখে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন ডি ওয়াই চন্দ্রচূড়।

আরও পড়ুন: হজ ট্যুর অপারেটরদের নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

সাধারণভাবে প্রধান বিচারপতির অবসরের আগে পরবর্তী উত্তরসূরির নামের সুপারিশ চেয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী চিঠি লেখেন প্রধান বিচারপতিকে। একবার পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হলে, নিয়ম অনুযায়ী বিচারকদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সুপ্রিম কোর্ট প্যানেল কলেজিয়ামের কোনও বৈঠক হতে পারে না। ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য কলেজিয়ামে পেশ করা চারটি নাম বিবেচনা করার কথা ছিল। তবে বিচারকদের ওই দল বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করতে পারেননি। একাধিক মামলায় তিনি ছিলেন ব্যস্ত।

১ অক্টোবর থেকে আদালতে দশেরার ছুটি পড়ে যায়। কলেজিয়ামের দুই কলেজিয়াম বিচারক চারটি নামের সুপারিশের বিষয়ে লিখিতভাবে তাদের মতামত চেয়ে প্রধান বিচারপতি ললিতের পদক্ষেপে আপত্তি জানিয়েছেন।

বিচারকদের দাবি, তাদের মতামত শুধুমাত্র লিখিতভাবে রাখা যায় না, নিয়ম অনুযায়ী নামগুলি নিয়ে আলোচনা করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইনমন্ত্রক উত্তরসূরির নাম সুপারিশ করার আবেদন জানিয়ে চিঠি দিল ইউ ইউ ললিতকে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরসূরির নাম জানতে চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি কেন্দ্রের

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার