১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের আগে চোট পেলেন মেসি

পুবের কলম প্রতিবেদক: একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতার বিশ্বকাপ। তার মধ্যেই এ দিন শোনা গেল একটি দুঃসংবাদ।

চোটের কবলে পড়েছেন মেসি। বিশ্বকাপের আগে তাঁর মতো তারকা চোট পাওয়ায় চিন্তায় আর্জেন্টিনা শিবির। গত বুধবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মেসি জানিয়ে দেন, তিনি পুরো সময়টা খেলা চালিয়ে যেতে পারবেন না। এরপর তার পরিবর্তে পাওলো সারাবিয়াকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ের। এ দিন শোনা গেল, পরের ম্যাচে রাঁসের বিপক্ষে মেসিকে দলে পাওয়া যাবে না।

আরও পড়ুন: মাওবাদী বিরোধী অভিযান: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফারণে আহত ১১ নিরাপত্তা কর্মী

বেনফিকা ম্যাচে মেসি কতটা চোট পেয়েছেন, সেটা তখন কেউই বুঝতে পারেনি। তবে এ দিন পিএসজির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

জানা গিয়েছে, পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে। গত মরশুমে পিএসজিতে যোগ দিয়ে খুব একটা ভালো খেলতে পারেননি মেসি। তবে চলতি মরশুমে প্যারিসের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। এমন খেলোয়াড়কে পরের ম্যাচে কিংবা বিশ্বকাপে না পাওয়ায় ভয়ে রীতিমতো কুঁকড়ে রয়েছে পিএসজির পাশাপাশি টিম আর্জেন্টিনাও। যদিও পিএসজি কোচ জানিয়েছেন, মেসির চোট গুরুতর নয়। শীঘ্রই তিনি অনুশীলনে ফিরবেন।

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতার বিশ্বকাপের আগে চোট পেলেন মেসি

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার