১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার ডিএমকে প্রধান নির্বাচিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন

পুবের কলম, ওয়েবডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার ডিএমকে প্রধান নির্বাচিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। রবিবার চেন্নাইয়ের নবগঠিত সাধারণ পরিষদের সভায় স্টালিনের নাম দলের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের দূতকে তলব করল নয়াদিল্লি, সাত দিনে দু’বার তলব

দলের বর্ষীয়ান নেতা দুরাইমুরুগান এবং টি আর বালু যথাক্রমে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। দলের তিন নেতাই দ্বিতীয়বারের মতো তাদের পদে নির্বাচিত হলেন। ডিএমকে প্রধান নির্বাচিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী এম কে স্টালিককে সাধারণ পরিষদের সভাস্থলে দলীয় কর্মীরা তাকে উচ্ছ্বসিত সংবর্ধনা দেন।

আরও পড়ুন: রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে কমিটি গঠন স্ট্যালিনের

৬৯ বছর বয়সী শীর্ষ নেতা প্রয়াত দলের পিতৃপুরুষ এম করুণানিধির ছোট ছেলে ডিএমকে কোষাধ্যক্ষ এবং যুব শাখার সম্পাদক সহ বেশ কয়েকটি দলীয় পদে অধিষ্ঠিত হয়েছেন।

আরও পড়ুন: আপ বিজেপির সংঘাতের জের! দ্বিতীয়বারের মতো মুলতুবি হয়ে গেল মেয়র নির্বাচন প্রক্রিয়া

করুণানিধির মৃত্যুর পর সর্ব সম্মতিক্রমে ২০১৮ সালে এম কে স্টালিনকে ডিএমকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। স্টালিন হলেন দলের দ্বিতীয় সভাপতি। ১৯৬৯ সালে দলের প্রথম সভাপতি নির্বাচিত হন এম করুণানিধি। দ্রাবিড় আন্দোলনের আইকন এবং ডিএমকে প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাই ছিলেন পার্টির সাধারণ সম্পাদক। ১৯৬৯ সালে তাঁর মৃত্যু পর্যন্ত শীর্ষ পদে আসীন ছিলেন তিনি। ১৯৪৯ সালে ডিএমকে দলটি প্রতিষ্ঠিত হয়।

সর্বধিক পাঠিত

‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয়বার ডিএমকে প্রধান নির্বাচিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন

আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার