১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন, মৃতের সংখ্যা বেড়ে ৩৬ , নিখোঁজ আরও অনেকে

পুবের কলম ওয়েব ডেস্ক: ভেনিজুয়েলায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৬ জনের মতো মৃত্যু হয়েছে। রাজধানী কারাকাসের দক্ষিণে লাস তেজেরিয়াস শহরে আকস্মিক বন্যার মধ্যে এই ভূমিধসের ঘটনা ঘটে।

বন্যায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে এখনও। বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ইতিমধ্যেই নিখোঁজ ব্যক্তিদের খোঁজ শুরু করে দিয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে দেশটির সিটিজেন সিকিউরিটি ভাইস প্রেসিডেন্ট রেমিজিও সেবেলোস এই তথ্য জানান।

আরও পড়ুন: মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ

দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনোজুয়েলার বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে৷ বৃষ্টিতে দেশটির ২৩টির মধ্যে ১১টি রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বলেই খবর৷

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

তবে শনিবার রাতে রাজধানী কারাকাস থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লাস তেজেরিয়াসের পরিস্থিতির ভয়াবহতা অন্য সব অঞ্চলকে ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে দীর্ঘদিনের ভালো সম্পর্ক, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বিদেশমন্ত্রীর

সানতোস মিশেলেনা পৌর এলাকার রাজধানী লাস তেজেরিয়াসকে ঘিরে রয়েছে পাহাড়৷ শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে এল প্লাতো নদী৷

প্রবল বর্ষণে একদিকে পাহাড়ে নেমেছে ধস।
ধসে ভেঙে পড়া পাহাড়ের অংশ বিশেষ পড়েছে নদীতে, ময়লা-আবর্জনায় ভরা নদী উপচানো পানি ঢুকে পড়েছে শহরে৷ ময়লা পানির তোড়ে ভেসে গেছে শহরের অনেক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান৷

দেশটির নাগরিক সুরক্ষা ব্যবস্থার উপমন্ত্রী কার্লোস পেরেজ রবিবার এক টুইটে বলেছেন, এক হাজার উদ্ধারকারী ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের খোঁজ করছেন।

অন্যদিকে রদ্রিগেজ বলেছেন, রোববার সকালে আরও তিনটি মধ্যাঞ্চলীয় এলাকায় বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে, তবে কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরিস্থিতিকে ‘কঠিন ও মর্মান্তিক’ হিসেবে বর্ণনা করে, প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের নতুন ঘরবাড়ি প্রদান করা হবে বলে আরও জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন, মৃতের সংখ্যা বেড়ে ৩৬ , নিখোঁজ আরও অনেকে

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার