১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুয়ারে সরকার ক্যাম্পে এবার মিলবে ২৫ প্রকল্পের সুবিধা

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ইতিমধ্যে সকলের নজর কেড়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের কয়েক কোটি মানুষ এই ক্যাম্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন। বিপুল সাড়ার কথা মাথায় রেখে আগামী ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প।

দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ২৫টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দেওয়া হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য।

আরও পড়ুন: ত্রিপুরায় ১০০টি উপজাতি হস্টেলে শিক্ষা দুর্নীতি, মিলছে না স্টাইপেন্ডও

সেই দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে এবার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: জুন থেকে রাজ্যের ১১ জেলা  হাসপাতালে মিলবে ক্যানসার চিকিৎসা

নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণীসম্পদ দফতরের কিষান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন। এই ২৫ দফা সুবিধা পাওয়া যাবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে। এমনটাই নির্দেশিকা জারি করেছে নবান্ন।

আরও পড়ুন: ইসলামিয়ায় শুরু হল ক্যানসার ইউনিট

উল্লেখ্য, গত কয়েক বছরে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পগুলোর পাশাপাশি পাড়ায় সমাধানও যে চলবে সে বিষয়েও ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন। ইতিমধ্যেই চার দফায় দুয়ারে সরকার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে। এবারে পঞ্চম দফায় দুয়ারে সরকার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে। প্রথম দিকে মোট ১২ প্রকল্পের সুবিধা দেওয়া হত এই দুয়ারে সরকারের ক্যাম্পগুলির মাধ্যমে। বর্তমানে তা বেড়ে ২৪টি হয়েছে। এবারে পঞ্চায়েত ভোটের আগে এই দুয়ারে সরকার ঘিরে বিশেষভাবে তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুয়ারে সরকার ক্যাম্পে এবার মিলবে ২৫ প্রকল্পের সুবিধা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার