১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

পুবের কলম ওয়েব ডেস্ক: মধুরেন সমাপয়েৎ। অবশেষে ভারতীয় দলে জসপ্রিত বুমরাহর জায়গায় সুযোগ পেয়েই গেলেন মুহাম্মদ শামি। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ । বেশ কয়েকদিন ধরেই আলোচনাটা চলছিল বুমরাহর পরিবর্ত কে হতে পারেন? ভারতীয় দলের স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন মুহাম্মদ শামি এবং দীপক চাহার। কিন্তু কয়েকদিন আগে চোট পেয়ে চাহারও ছিটকে যাওয়ায় ভারতীয় দলের মূল দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন বাংলার এই পেসার। ইতিমধ্যেই ভারতীয় দলে আরও স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে গিয়েছেন মুহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর। তবে শামি যে দলে ঢোকার ক্ষেত্রে অনেকটা এগিয়েছিলেন সেটা আশা করাই যাচ্ছিল। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে টি-টোয়েন্টির ভারতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াডে নিশ্চিত রূপে জায়গা হয়েছে মুহাম্মদ শামির।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার