২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওযুখানার ফোয়ারার কার্বন ডেটিং-এর আর্জি খারিজ করল আদালত

পুবের কলম ওয়েব ডেস্ক: খারিজ হয়ে গেল হিন্দু পক্ষের আর্জি। শুক্রবার বারাণসীর এক আদালত জ্ঞানভাপী মসজিদের ওযুখানার ফোয়ারার বয়স জানতে কার্বন ডেটিং-এর আবেদন খারিজ করে দিয়েছে। মসজিদের এই ওযুখানাকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে আসছে হিন্দু পক্ষ। অর্থাৎ, তথাকথিত সেই ‘শিবলিঙ্গের’ বয়স জানার পরীক্ষায় ‘না’ করে দিল আদালত। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী রানা সঞ্জিব সিং।

জেলা বিচারক এ কে বিশ্বেশা জ্ঞানভাপী মসজিদের ওযুখানার ফোয়ার তথা কথিত ‘শিবলিঙ্গ’-এর বৈজ্ঞানিক তদন্ত ও কার্বন ডেটিং চেয়ে হিন্দু পক্ষের করা আবেদন প্রত্যাখ্যান করেন। এক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করেছেন যেখানে ওযুখানার ফোয়ারাকে অক্ষত রাখার কথা বলা হয়েছে যাতে কোনও কারচুপি করা না যায়।

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, মঙ্গলবার আদালতে হিন্দু পক্ষ ও মসজিদ কমিটি দু’তরফেরই শুনানি সম্পূর্ণ হলে ১৪ অক্টোবর রায় ঘোষণার কথা জানিয়েছিল আদালত। সেইমতো এদিন রায় ঘোষণা করে আদালত।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ করল শীর্ষ আদালত  

উল্লেখ্য, জ্ঞানভাপী মসজিদ চত্বরে ভিডিয়োগ্রাফি ও সমীক্ষা চলাকালীন মসজিদের ভিতরে ওযুখানা ও সেখানে একটি ফোয়ারার সন্ধান মেলে। হিন্দুপক্ষ এটিকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করতে থাকে।

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, আক্রোশে তরুণীকে গুলি করে খুন

হিন্দুপক্ষের ৫ সদস্যের মধ্যে ৪ সদস্যই এই কথিত ‘শিবলিঙ্গ’র কার্বন ডেটিং করার আবেদন জানান আদালতে। পালটা মসজিদ কমিটির (অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি) পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তারা জানায়, কার্বন ডেটিং করা হলে ওই অংশটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিন আদালত মুসলিম পক্ষের আবেদনকেই মান্যতা দিয়েছে।

মুসলিম পক্ষের আইনজীবী মমতাজ আহমদে আদালতে জানান, কার্বন ডেটিং প্রক্রিয়া চালানো হলে মসজিদের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনটা হলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হবে।

কারণ, সুপ্রিম কোর্টই বারাণসীর জেলাশাসককে জ্ঞানভাপী মসজিদের ভিতরে থাকা ওযুখানার ফোয়ারাটিকে সুরক্ষিত রাখতে নির্দেশ দিয়েছিল। এই পরিস্থিতিতে নতুন করে কোনও পরীক্ষা-নিরীক্ষা চালানো হলে তা শীর্ষ আদালতের নির্দেশকে লঙ্ঘন করবে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে হিন্দু পক্ষের তরফে দাবি তোলা হয়, জ্ঞানভাপী মসজিদের ভিতরের দেওয়ালে হিন্দু দেব-দেবীর মূর্তি রয়েছে। তাই সেখানে পূজার্চনার অনুমতি দেওয়া হোক।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মসজিদের ভিতরে ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই ভিডিয়োগ্রাফি চলাকালীন ওযুখানার ফোয়ারার সন্ধান মেলে। সেটিকে হিন্দুপক্ষ ‘শিবলিঙ্গ’ বলে দাবি করতে থাকে ও তার কার্বন ডেটিং করার দাবি জানায়। এদিন সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় তারা উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওযুখানার ফোয়ারার কার্বন ডেটিং-এর আর্জি খারিজ করল আদালত

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার