২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহরে ব্যাটারি চালিত নয়া ক্যাব ‘স্ন্যাপ-ই’

পুবের কলম প্রতিবেদক: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে সুরক্ষিত যাত্রী পরিষেবা কথা মাথায় রেখে শহরে পথে নামল ব্যাটারি চালিত নয়া ই-ক্যাব। এতদিন মানুষ ওলা-উবের কথা জানতেন। এবার সেই তালিকায় শহরের অ্যাপ নির্ভর ক্যাবে নয়া সংযোজন হল। সম্পূর্ণ ব্যাটারি চালিত ওই অ্যাপ নির্ভর সংস্থাটির হল ‘স্ন্যাপ-ই ক্যাব’। প্রথম ধাপে নয়া ওই সংস্থার ১ হাজার ব্যাটারি চালিত গাড়ি পথ চলা শুরু করেছে। শুক্রবার বিকেলে নিউ টাউন ইকো পার্কের একটি ব্যাংকুয়েট হলে তারই সূচনা হয়। সেই পর্বে উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র কাপুর, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সংস্থার সিইও মায়াঙ্ক বিন্দোল প্রমুখ।

বর্তমানে বিভিন্ন অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা থেকে যাত্রী পরিষেবায় অত্যাধুনিক নয়া প্রযুক্তির ‘স্ন্যাপ-ই ক্যাব’-এ নানান সুবিধা থাকছে। সংস্থার কর্তারা বলছেন, ক্যাবের প্রধান বিশেষত্ব হল গাড়ির চালক সংস্থার নিজের। ফলে রাতের যাত্রী নিরাপত্তার দায়ভার থাকবে ক্যাব সংস্থার উপর। এই সংস্থার সিইও মায়াঙ্ক বিন্দল বলেন, ‘ প্রথম ধাপে ব্যাটারি চালিত ১ হাজার গাড়ি পথে নেমেছে। প্রত্যেকটি গাড়িতে সাত রকম সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে গাড়ি চলাকালীন এসি চলছে কিনা, বা জানলার কাঁচ কতবার খোলা হয়েছে তা যেমন জানতে পারা যাবে। ঠিক সেই রকমই চলন্ত গাড়িতে যাত্রীরা যদি কোন বিপদে পড়েন তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এসএমএস এলার্ট সিস্টেম সহ জিপিএস ট্র্যাকিং থাকছে। সংস্থার নিজস্ব কিউআরটি অর্থাৎ কুইক রেস্পন্স টিম রাখা হচ্ছে। যাতে পথের বিপদের যাত্রী নিরাপত্তা আরও সুনিশ্চিত হয়ে ওঠে।
নয়া ওই সংস্থা এখনও পর্যন্ত শহরের বুকে বেশ কয়েকটি চার্জিং স্টেশন গড়ে তুলেছে। আগামীতে আরও ব্যাটারি চালিত গাড়ি ও চার্জিং স্টেশন বাড়ান হবে বলে জানিয়েছে ‘স্ন্যাপ-ই ক্যাব’ সংস্থা।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরে ব্যাটারি চালিত নয়া ক্যাব ‘স্ন্যাপ-ই’

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার