২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানাডা  মুসলিমদের ওপর হামলা, অভিযুক্তের ১৬ মাস জেল

প্রতীকী ছবি

আরও পড়ুন: পকসো  মামলায় অভিযুক্তকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের  নির্দেশ ডায়মন্ড হারবার সেশন আদালতের

পুবের কলম ওয়েবডেস্কঃ কানাডায় এক কৃষ্ণাঙ্গ মুসলিম নারী ও তার মেয়ের ওপর বর্ণবিদ্বেষী হামলা চালানোর দায়ে এক ব্যক্তিকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২০ সালের ৮ ডিসেম্বর রিচার্ড ব্র্যাডলি স্টিভেনস (৪৩) দুই জনের ওপর হামলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। হামলার সময় কৃষ্ণাঙ্গ নারী ও তার মেয়ে আলবার্টা প্রদেশের এডমন্টনে একটি শপিং মলের বাইরে গাড়িতে বসে ছিলেন। হামলার সময় ব্রাডলি  হুমকি দেন এবং গাড়ির জানালা ভেঙে ফেলেন। ওই দুই নারী গাড়ি থেকে বের হলে তাদের হিজাব ছিঁড়ে ফেলেন। এক নারীকে তিনি বারবার ঘুষি মারতে থাকেন। আদালতের বিচারক অভিযুক্ত হামলাকারীর সাজা মাফের অনুরোধ গ্রহণ করেননি। আক্রমণের শিকার হওয়া ওই মুসলিম নারী আদালতে বলেন, আক্রমণের পর তিনি নিরাপত্তার অভাবে ভুগেছেন এবং সেই হামলা থেকে তাঁর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। হামলায় পায়ে আঘাত পাওয়ার পর ওই মুসলিম নারী ছয় মাস শয্যাশায়ী ছিলেন। হামলার ফলে তার মেয়েও শারীরিক ও মানসিক আঘাত পেয়েছে। কানাডার বুকে এই ঘটনার পর গোটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) আদালতে আক্রান্তদের পক্ষে একটি বিবৃতি দিয়েছে। সংগঠনটি এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডা  মুসলিমদের ওপর হামলা, অভিযুক্তের ১৬ মাস জেল

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার