১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যজুড়ে স্কুলগুলিতে শুরু হবে ‘শিশু সংসদ’, কালীপুজোর পরেই পৌঁছে যাবে সেই নির্দেশিকা

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার রাজ্যজুড়ে স্কুলগুলিতে শুরু হতে চলেছে ‘শিশু সংসদ’। বলা যায় এটি স্কুলের একটি পার্লামেন্ট। এই শিশু সংসদের মাধ্যমে এবার স্কুলগুলিতে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের মতামত জানাতে পারবে পড়ুয়ারা। ফলে দূর হবে অনেক সমস্যা।

এই শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন সহ নিজেদের সিদ্ধান্ত মতামত জানাতে পারবে। এর মাধ্যমের শিশুদের মধ্যে নেতৃত্বদানের ক্ষ্মমতাও জানা যাবে। এই শিশু সংসদে যোগ দিতে পারবে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা। শিক্ষা সংসদ কি পদক্ষেপ অনুসরণ করে চলবে, সেই বিষয়ে ইতিমধ্যেই আট দফা গাইডলাইন জারি করেছে স্কুল শিক্ষা দফতর।  এই শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুলের একাধিক জরুরি বিষয়ে স্থান পাবে এই শিশু সংসদে। এর মধ্যে রয়েছে স্কুলের বিভিন্ন প্রয়োজনীয়তা, মিড মে মিল সহ একাধিক বিষয়। কালীপুজোর পর স্কুল খুললে স্কুলে স্কুলে পাঠানো হবে এই নির্দেশিকা।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

এছাড়াও এবার থেকে এক ক্লাস থেকে পরবর্তী  ক্লাসে উঠলে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান। আধুনিক এই  ব্যবস্থা চালু করছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুন: ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষায় যেন দেরি না হয়, গাইডলাইন দিল স্বাস্থ্য দফতর

এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য এবার স্কুলে স্কুলে পালিত হবে  ‘গ্র্যাজুয়েশন সেরামনি’। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২  জানুয়ারি দেওয়া হবে এই বিশেষ সম্মান।

আরও পড়ুন: জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের

কালীপুজোর  ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে।

সর্বধিক পাঠিত

বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ, অধিকাংশ ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, উঠছে অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যজুড়ে স্কুলগুলিতে শুরু হবে ‘শিশু সংসদ’, কালীপুজোর পরেই পৌঁছে যাবে সেই নির্দেশিকা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার