পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাত বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। গুজরাতে ভোট হবে ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। অর্থাৎ দু’দফায় ভোট হবে গুজরাতে। ভোটের ফল ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর।
গুজরাত বিধানসভায় মোট আসনের সংখ্যা ১৮২টি। বিজেপির পাশাপাশি আপও গুজরাতের আসন্ন বিজেপি, আপ ছাড়া গুজরাত বিধানসভা ভোটে জোরকদমে প্রচারে নেমেছে কংগ্রেস।
আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে ভোটগ্রহণ। গত ১৪ অক্টোবর ভোটের নির্ঘন্ট ঘোষণা করে কমিশন। সেই সময় কমিশন গুজরাত গুজরাতের ভোট গ্রহণের দিন ঘোষণা করেনি। দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১২ নভেম্বর হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর ভোট গণনা।




























