২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু -কাশ্মীরে ২০টি হাসপাতালে স্নাতকোত্তর মেডিকেলে  বাড়ল  ২৬৫টি  আসন

প্রতীকী ছবি

আরও পড়ুন: রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন ও ক্ষতিপূরণ

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য

পুবের কলম ওয়েবডেস্ক:  জম্মু – কাশ্মীরে মেডিকেল  শিক্ষায় আসন বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রর। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা সরকারি হাসপাতালে ২৬৫ ডিএনবি (ডিপ্লোমা  অফ ন্যাশনাল বোর্ড) স্নাতকোত্তর মেডিকেল আসন মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই  খবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভ্য। তিনি ট্যুইট করে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে চিকিৎসা  শিক্ষায় নতুন যুগের সূচনা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরের ২০টি জেলা সরকারি  হাসপাতালে ২৬৫টি ডিএনবি পোস্ট-গ্রাজুয়েট মেডিকেল আসন মঞ্জুর করেছে।

আরও পড়ুন: নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভ্য  ট্যুইট করে আরও জানিয়েছেন, ডিএনবি (ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড) স্নাতকোত্তর মেডিকেল আসনের ৫০ শতাংশ স্থানীয় ইন-সার্ভিস ডাক্তারদের জন্য সংরক্ষিত। জম্মু ও কাশ্মীরের ডাক্তাররা তাঁদের নিজস্ব অঞ্চলে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। চিকিৎসা শিক্ষা ও গুণমানসম্পন্ন চিকিৎসা সেবার সম্প্রসারণের এটি প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে, আরও পিজি আসন প্রদান করা হবে।

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু -কাশ্মীরে ২০টি হাসপাতালে স্নাতকোত্তর মেডিকেলে  বাড়ল  ২৬৫টি  আসন

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার