২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মা হলেন বঙ্গ তনয়া বিপাশা বসু, জন্ম দিলেন কন্যা সন্তানের

পুবের কলম ওয়েব ডেস্ক: কন্যা সন্তানের জন্ম দিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারের ঘরে এল ফুটফুটে একরত্তি। বাবা-মা হলেন তাঁরা। চলতি বছরের অগস্ট মাসে মা হওয়ার খবর দেন বিপাশা।

বাঙালি মতে সাধের অনুষ্ঠানও হয় তাঁর। গর্ভাবস্থায় তাঁর ফটো শুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল। যেখানে স্পষ্টভাবে দেখা যায় তাঁর বেবি বাম্প।

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা বসু। নায়িকাকে ঢিলেঢালা এবং তুলনামূলক বড় সাইজের পোশাকে দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি বেবি বাম্প লুকিয়ে রেখেছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সুখবরটি নিশ্চিত করেছিলেন নেটমাধ্যমে। তাঁর মা হওয়ার খবর পাওয়া মাত্রই অনুগামী থেকে শুরু করে তারকা, সকলে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন এই তারকা জুটিকে।

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব

প্রসঙ্গত, ভালোবেসে বিয়ে করেছিলেন বঙ্গ তনয়া বিপাশা এবং অভিনেতা করণ সিং গ্রোভার। প্রথমবার তাঁদের একসঙ্গে অ্যালন ছবিতে দেখা গিয়েছিল। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মুভি সেটেই তাদের প্রথম আলাপ, তারপর থেকেই একে ওপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তাঁরা।

আরও পড়ুন: পছন্দ করা পাত্রকে বিয়েতে অসম্মতি, কর্নাটকে কন্যাকে খুন বাবার

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা হলেন বঙ্গ তনয়া বিপাশা বসু, জন্ম দিলেন কন্যা সন্তানের

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার