২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি

বিশেষ প্রতিবেদন: মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির (৮ বিলিয়ন) মাইলফলক স্পর্শ করেছে। রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিভাগ এ তথ্য জানিয়েছে। পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে নাম দেওয়া হয়েছে ‘ডে অব এইট বিলিয়ন’। এ বিষয়ে রাষ্ট্রসংঘ জানায়, বিশ্বের জনসংখ্যা নির্ভুলভাবে গণনা করা খুবই কঠিন কাজ, তবে ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে তাদের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। পৃথিবীর জনসংখ্যা সম্পর্কিত রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালে যা ছিল, আজকের সংখ্যা তার তিনগুণ। বিশ্বে যেকোনও সময়ের তুলনায় বেশি জনসংখ্যার জন্য দীর্ঘ আয়ুকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপর। ২০৫০ সালে এটা ১৬ শতাংশে উন্নীত হবে। প্রতিবেদনে জনসংখ্যার পূর্বাভাসে বলা হয়, ২০৫০ সাল পর্যন্ত বিশ্বে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তার অর্ধেক হবে আটটি দেশে। রাষ্ট্রসংঘ একটি রিপোর্টে আরও জানিয়েছে যে, ভারত ২০২৩ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিনকেও টপকে যাবে।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শার্টলেস বিক্ষোভ: জামিন পেলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার