০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“স্বপ্নপুরী এক্সপ্রেস”বৃদ্ধাশ্রম- বীরভূমে মহিলা পুলিশ কর্মীর অভিনব উদ্যোগ

কৌশিক সালুই বীরভূম:- এক মহিলা পুলিশ কর্মী নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে শুরু করলেন অসহায় মহিলাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা। শুক্রবার থেকে সেই বৃদ্ধাশ্রমের শুরু হলো পথ চলা। সিউড়ি সাইবার ক্রাইম থানার লেডি কনস্টেবল পদে কর্মরত ছবিলা খাতুন তার নিজের উদ্যোগে সিউড়ির অদূরে কড়িধ্যার শালবনীতে তৈরি করেছেন জীবন থমকে যাওয়া অসহায় মহিলাদের জন্য “স্বপ্নপুরী এক্সপ্রেস”বৃদ্ধাশ্রম।

"স্বপ্নপুরী এক্সপ্রেস"বৃদ্ধাশ্রম- বীরভূমে মহিলা পুলিশ কর্মীর অভিনব উদ্যোগ

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

এদিন ১০ জন অসহায় দরিদ্র দুস্থ বৃদ্ধ মহিলা স্থান পেলেন সেই “স্বপ্নপুরী এক্সপ্রেসে”। বছর খানেক আগে পুলিশ কর্মী তার নিজের চার চাকা গাড়ি বিক্রি করে দিয়ে শুরু করেছিলেন এই বৃদ্ধাশ্রমের কাজ। তারপর ডিআইজি, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য সহৃদয় ব্যক্তিদের সহায়তায় তিনি তার স্বপ্ন সফল করতে পেরেছেন।

আরও পড়ুন: এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যা বীরভূমে, মৃত ৯৫ বছরের বৃদ্ধ

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

গত ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর পুণ্য তিথিতে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। তারপর এদিন থেকে অসহায় মহিলারা থাকার সুযোগ পেলেন। ছবিলা খাতুন বলেন,”অসহায় মায়েদের দাঁড়ানোর জন্য নিজের উদ্যোগে বৃদ্ধাশ্রম শুরু করেছি। তাতে বেশকিছু সহৃদয় সহকর্মীকে পাশে পেয়েছি। আগামী দিনে পর্যায়ক্রমে পরিকাঠামো উন্নয়ন করে আরো বেশি অসহায়দের স্থান দেওয়া হবে এখানে”।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“স্বপ্নপুরী এক্সপ্রেস”বৃদ্ধাশ্রম- বীরভূমে মহিলা পুলিশ কর্মীর অভিনব উদ্যোগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার