১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে গড়াপেটার কালো ছায়া, অভিযোগ আয়োজক দেশ কাতারের বিরুদ্ধেই

  • পুবের কলম ওয়েবডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। তার আগে এবার বিশ্বকাপের মঞ্চেও ম্যাচ গড়াপেটার কালো ছায়া! উদ্বোধনী ম্যাচে গড়াপেটার অভিযোগ! আগামীকাল, ২০ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে কাতার । আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বিত্তশালী দেশটি। ঘরের মাটিতে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে কোনও ‘কসুর’ রাখতে চায় না তারা। ম্যাচের ফলাফল তো কারও হাতে নেই। কিন্তু কাতার নাকি ফলাফল নির্ধারিত করে দিয়েছে আগেই! ইকুয়েডরের ফুটবলারদের মোটা টাকা ‘ঘুষ’ দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। এমনই গুরুতর অভিযোগ।

২০ নভেম্বর আল বায়াত স্টেডিয়ামে হবে ২০২২ ফুটবল বিশ্বকাপের ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান। কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে। সেই ম্যাচ ঘিরেই যত অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, ম্যাচ হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। ইকুয়েডরের ওই ফুটবলারদের নাকি বলা হয়েছে ০-১ গোলে তাদের ম্যাচ হারতে হবে। কাতার গোল করবে দ্বিতীয়ার্ধে। এ যাবৎ কাতার বহু বিতর্কে জড়িয়েছে। তাই তৈলপ্রধান দেশটির বিরুদ্ধে এমন অভিযোগকে সহজে উড়িয়ে দিচ্ছে না ফুটবল বিশ্ব। আঙুল উঠছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিকেও।

এখনও পর্যন্ত আমজাদ ত্বহার অভিযোগ নিয়ে মুখ খোলেনি কাতার সরকার বা সেদেশের ফুটবল ফেডারেশন। অভিযোগ মিথ্য বলে প্রমাণিত করার চেষ্টাও করা হয়নি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফিফা এইমুহূর্তে কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা কাতার বিশ্বকাপ ঘিরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত জুয়া খেলা হতে পারে।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে গড়াপেটার কালো ছায়া, অভিযোগ আয়োজক দেশ কাতারের বিরুদ্ধেই

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার