১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাক্রোঁকে চড়!

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে চড় মারার ভিডিয়ো ভাইরাল। ভিডিয়ো অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় আচমকা এক মহিলা ম্যাক্রোঁর উপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই ফরাসি নেতার গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। মহিলার হাত বেঁধে ফেলা হয়। তবে ওই মহিলার পরিচয় জানানো হয়নি। নেটিজেনদের একাংশের দাবি, রবিবার ফরাসি প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা ঘটে। কেন ওই মহিলা ম্যাক্রোঁর উপর চড়াও হলেন তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফ্রেঞ্চ প্রশাসন। গত বছর অর্থাৎ ২০২১-র ৮ জুন ফরাসি প্রেসিডেন্টের উপর একই রকমের হামলার ঘটনা ঘটেছিল। তবে সেবার হামলাকারী ছিলেন লম্বা চুলের এক পুরুষ।

সূত্রের খবর, সেদিন ড্রোমে প্রদেশের একটি শহরতলিতে যাচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তাতেই আক্রান্ত হন প্রেসিডেন্ট। ২০২১-এর সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। ফুটেজে হামলাকারীকে প্রেসিডেন্টের হাত চেপে ধরে রাখতে দেখা গিয়েছিল। এরপরই ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় মারেন। ওই ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করেছিল ফরাসি প্রশাসন। রবিবারের ঘটনার পর বিবৃতি দিয়েছে ম্যাক্রোঁ প্রশাসন। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই উল্লেখ করেছে তারা। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কী ভাবে ওই মহিলা এতো কাছে চলে এলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ম্যাক্রোঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ও নিরাপত্তারক্ষীদের সওয়াল করা হচ্ছে।

আরও পড়ুন: মুম্বইতে ম্যাক্রোঁ, “প্রিয় বন্ধু” বলে স্বাগত জানালেন মোদি; কৌশলগত সম্পর্ক জোরদারে বৈঠক

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যাক্রোঁকে চড়!

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার