২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশে এটিএম থেকে টাকা চুরি নিরাপত্তারক্ষীর

পুবের কলম ওয়েব ডেস্কঃ  প্রমিকাকে বিয়ে করার উদ্দেশে এটিএম থেকে ২০ লক্ষ টাকা চুরি করে পালালেন এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  বেঙ্গালুরু’তে। মূলত ওই এটিএমএ’ই নিরাপত্তারক্ষীর কাজ করত ওই যুবক। সংবাদ মাধ্যম সূত্রে খবর,  ওই যুবকের নাম দীপঙ্কর নমসুদ্র। ২৩ বছরের ওই যুবকের অসমের বাসিন্দা। অসমের বাসিন্দা হলেও কর্মসূত্রে বেঙ্গালুরু’তে থাকত সে। পুলিশ  সূত্রে খবর , প্রায় ছ’মাস আগে বেঙ্গালুরুর ওই এটিএম-এ নিরাপত্তারক্ষীর কাজে যোগ দিয়েছিলেন তিনি। এটিএম-এর মেশিনে যে কর্মীটি টাকা ভর্তি করতে আসতেন, ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে  দীপঙ্কর।

এদিন পুলিশ আরও জানায় যে, ওই কর্মীটা তার ডায়েরিতে  এটিএম মেশিন খোলার পাসওয়ার্ড লিখে রাখতেন। সময় বুঝে ওই পাসওয়ার্ডটি দেখে নিয়েছিলেন   দীপঙ্কর নামক ওই নিরাপত্তারক্ষী। আর তারপর ১৭ নভেম্বর এটিএম মেশিন  খুলে ২০ লক্ষ টাকা চুরি করে নিয়ে পালায় সে।

আরও পড়ুন: বাতিল টিকিটের টাকা ফেরৎ দেবে সংস্থা, খরচ হবে ৫০০ কোটি: জানাল ইন্ডিগো

ঘটনাটি জানাজানি হতেই দীপঙ্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এটিএমটি যে ব্যাঙ্কের অন্তর্গত তার সিনিয়র ম্যানেজার। ওই ম্যানেজারের অভিযোগ, এটিএম থেকে ১৯ লক্ষ ৯৬ হাজার ৬০০ টাকা চুরি করে পালিয়েছেন এটিএমের নিরাপত্তারক্ষী দীপঙ্কর। এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫০ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে চুরি করেছিলেন দীপঙ্কর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।  পলাতক অভিযুক্তকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেন তারা। পুলিশি জেরাতে দীপঙ্কর জানিয়েছে,  প্রেমিকার সঙ্গে বিয়ে করতে চাইছিলেন সে। কিন্তু বিয়ের খরচ মেটানোর মতো সামর্থ্য ছিল না তাঁর। তাই তিনি টাকা চুরি করে পালিয়ে যান। ওই টাকায় নিজের বাড়ি এবং হোটেল খোলার পরিকল্পনাও ছিল তাঁর।

আরও পড়ুন: পার্থর মন্তব্যে বৈশাখীর পাল্টা কটাক্ষ: “শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছিল, আর আপনি বান্ধবীর বাড়িতে টাকা রেখেছিলেন”

আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশে এটিএম থেকে টাকা চুরি নিরাপত্তারক্ষীর

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার