২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে পুজো করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি

পুবের কলম, ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু হল এক ভক্তের। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাজেশ মেহানি। মধ্যপ্রদেশের কাতনি জেলায় এক মন্দিরে পুজো দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সিসিটিভি ফুটেজে সেই ঘটনার ছবি ধরা পড়েছে।

ফুটেজে দেখা গেছে, সাই ভক্ত রাজেশ মেহানি মন্দিরে এক মূর্তির চারধারে পরিক্রমা করছিলেন।  পরিক্রমা শেষে তিনি প্রার্থনা করতে বসেন। তারপর অনেক ধরে বসেই ছিলেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

আশেপাশের মানুষের সন্দেহ হওয়ায় তাকে ডাকাডাকি করা হয়, কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরেই তিনি কোনও সাড়া শব্দ করেননি। এর পরেই মন্দিরে উপস্থিত ব্যক্তিরা পুরোহিতকে দেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা রাজেশ মেহানি একটি ওষুধের দোকান চালাতেন। এবং প্রতি বৃহস্পতিবারই তিনি মন্দিরে যান। এদিনও সেই রকমই এসেছিলেন।

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

সম্প্রতি মধ্যপ্রদেশে বাস চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে স্টিয়ারিংয়ের উপরে পড়ে যান চালক। বাসটি সিগন্যাল ভেঙে গিয়ে ধাক্কা মারে অটো, ই-রিক্সা, বাইকে। মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। আহত হয়েছে পাঁচজন।

এদিকে গত অক্টোবর মাসেও গুজরাতে এই রকমই ঘটনা ঘটেছিল। ডান্ডিয়া খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির ।

সর্বধিক পাঠিত

ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও এর ব্যতিক্রম হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন্দিরে পুজো করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার