২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ দিনের দিল্লি সহ আজমীর সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচী           

পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার বেশ কয়েকটি কর্মসূচী নিয়ে ৪ দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা জি ২০ প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্রের খবর অনুসারে, সোমবারেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে চলে যাবেন। আবার পরের দিনই রাজস্থানে যাবেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকে আজমীর ও পুস্কর সফরে যাবেন তিনি। ফের  বুধবার দিল্লিতে আসবেন মমতা। সেখানে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন বলেই তৃণমূল সূত্রে খবর। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের ভূমিকা কী হতে চলেছে, তার খসড়া তৈরি হবে ওখানেই। এবারের সফরে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ইতিমধ্যেই কলকাতা থেকে পুস্কর পৌঁছে গেছেন ৫ আধিকারিক। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি দেখে নেবেন তারা এমনটাই জানা গেছে।এমনকি   মমতার মন্দির দর্শনের সময় কোনও সাধারণ মানুষ ঢুকতে পারবে না বলে জানানো হয়েছে। গেহলটের এই সৌজন্য বোধের তারিফ করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

সূত্রের খবর অনুসারে, আগামী এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব থাকবে ভারতের হাতে। আর্থিক মন্দা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই , জলবায়ু পরিবর্তন  সহ একাধিক বিশ্বব্যাপী প্রতিবন্ধকতার বিরুদ্ধে বিশেষ জোর দেওয়া হবে বলে। সেই সঙ্গে এই এক বছরে ভারত মোট ২০০ টি বৈঠক করবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ দিনের দিল্লি সহ আজমীর সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচী           

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার