১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে গেলেন স্টারলিং

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়ে  গিয়েছে। সশস্ত্র দুষ্কৃতী  রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ইংল্যান্ড ফুটবলার রাহিম স্টারলিংয়ের সারের বাড়িতে। কি কি তারা নিয়ে গিয়েছে সে তথ্য এখনও বিশদে  পাওয়া না গেলেও, ঘটনার আকস্মিকতায় রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন । স্টারলিংয়ের বাবা-মা সহ গোটা পরিবার। রাতে তারা ঘুমোতে পারছেন না। এমত অবস্থায় বিশ্বকাপ ছেড়ে নিজের পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। কাতার থেকে চলে গিয়েছেন ইংল্যান্ডে। সেনেগালের বিরুদ্ধে নক আউটের প্রথম ম্যাচেও তাঁকে পায়নি ইংল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেট স্টারলিংয়ের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন স্টারলিংকে সবরকমভাবে সাহায্য করবেন তিনি। যা পরিস্থিতি এই মুহূর্তে বাড়ির লোকজনদের ছেড়েও আসতে পারছেন না স্টারলিং। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে না পাওয়ারই সম্ভাবনা ইংল্যান্ডের। কারণ সেই সময়ের মধ্যে তিনি কাতারে পৌঁছতে পারবেন না।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে গেলেন স্টারলিং

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার