০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালন শেখের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন মমতা

পুবের কলম ওয়েব ডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু কি স্বাভাবিক, নাকি তদন্তকে প্রভাবিত করার জন্য এই ঘটনা ঘটানো হল! সোমবার লালন শেখের মৃত্যু নিয়ে এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ খুলে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, লালন মৃত্যু নিয়ে রাজ্য সরকারও বিষয়টি দেখবে। এদিন মুখ্যমন্ত্রী ও সিবিআই হেফাজতে কিভাবে লালন শেখের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর নিয়ে তীব্র আক্রমণ, কেন্দ্র ও কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

আরও পড়ুন: সংশোধনীর নামে ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: ফের জ্ঞানেশকে চিঠি উদ্বিগ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু সিবিআই হেফাজতে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই এতই স্মার্ট-ই হয়, তাহলে তাদের হেফাজতে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন। আমরাও বিষয়টি তুলব।

প্রসঙ্গত, গত সোমবার সিবিআই রাস্তায় ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ পাওয়া যায়। এরপরই তৃণমূল নেতৃত্ব তদন্তের দাবিতে সরব হয়েছে। এমনকী, এই ঘটনার তদন্তে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সরাসরি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা প্রকাশ করলেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লালন শেখের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন মমতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার