১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার মারাদোনা-মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি

আরও পড়ুন: এবার মারাদোনা-মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি

আইভি আদক, হাওড়াঃ “আর্জেন্টিনা মানে মারাদোনা, আর্জেন্টিনা মানে মেসি; আর্জেন্টিনা মানে শুধু ফুটবল খেলা, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।” এবার মারাদোনা-মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি। সঙ্গে পেয়েছেন সহধর্মিণী কাকলিকে। তিনি বলেন, এটা নতুন গান। গান লিখে সুর করে গাইলাম। গোটা আর্জেন্টিনা দলের শুভ কামনায় গান উৎসর্গ করেছি।

আজ বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের আগে ইতিমধ্যেই সেই গান বাঙালির মন ছুঁয়েছে। কলকাতা ভেটারেন্স ক্লাবের হয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল ভুবন চ্যাটার্জির। এরপর আশির দশকের মাঝামাঝি, তখন থেকেই গোলকিপার হিসাবে ময়দান কাঁপিয়েছেন এই বাঙালি। দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল টালিগঞ্জ তো বটেই, অগ্রগামী, বিএনআর,এরিয়ান, পোর্ট ট্রাস্ট, কলকাতা পুলিশের জার্সি পরে ময়দান কাঁপিয়েছেন।

১৯৯৬ সালে ফুটবল ছেড়েছেন। কিন্তু তারপরও মাঠ বিমুখ হয়ে থাকতে পারেননি ভুবনবাবু। বহুদিন যাবৎ কোচিং করিয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি ২০০৬ সাল থেকে নিজে গান লেখার পাশাপাশি তাতে সুর দেওয়া এবং গান করা সবই সামলেছেন নিজের মুন্সিয়ানায়। এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে বেশকিছু অ্যালবাম।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার মারাদোনা-মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার