০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে নিহত ২, বিদ্যুৎহীন ৮০ হাজার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার ভোরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফার্ন্ডেল শহরের ১২.২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট আফটারশকের খবর মিলেছে। হামবোল্ট কাউন্টির বহু রাস্তা এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামবোল্ট কাউন্টি শেরিফ অফিসের তথ্য বলছে, কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। তবে সুনামির আশঙ্কা নেই। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি সেতু বন্ধ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগ।

আরও পড়ুন: সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

কাউন্টিতে ৮০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্যালিফোর্নিয়ায় সাধারণত প্রতি বছর মাঝারি কম্পনের দুই থেকে তিনটি ভূমিকম্প হয়। তবে ৫.৫ বা তার চেয়ে বেশি মাত্রার যেকোনও ভূমিকম্পকে গুরুতর হিসেবে ধরা হয়। ইউএসজিএস-এর একজন বিশেষজ্ঞ বলেন, উপকূলের কাছাকাছি বসবাসকারী লোকেরাই বেশি কম্পন অনুভব করেছে। গত বছরের ২১ ডিসেম্বর উত্তর ক্যালিফোর্নিয়ার কেপ মেন্ডোসিনো এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্পের ঠিক এক বছর পর এই ভূমিকম্প আঘান হানল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে নিহত ২, বিদ্যুৎহীন ৮০ হাজার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার