২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ছবি- সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার  কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়  ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। ১ জনকে ১০ হাজার টাকা জরিমানাও করেন বিচারপতি।’ প্রাথমিক স্কুলে বেআইনি  ভাবে চাকরি পেয়েছেন’ এই অভিযোগে ২৬৯ জনের  চাকরি আগেই বাতিলের নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ওই ২৬৯ জনের চাকরি বাতিলের উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল।

আরও পড়ুন: গরিবদের কাজের নিশ্চয়তা বন্ধ করারই উদ্দেশ্য কেন্দ্রের: মনরেগা নিয়ে সুর চড়ালেন খাড়গে

আদেশনামায় জানিয়েছিল, আগে অভিযুক্ত ওই  ২৬৯ জনের বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে’। সেই কারণে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদেরই হলফনামা জমা দিতে হবে হাইকোর্টে বলে জানানো হয়েছে। এও জানানো হয়েছিল যে, হলফনামায় ২৬৯ জনকে জানাতে হবে যে, তাঁরা বৈধভাবে চাকরি পেয়েছেন।

আরও পড়ুন: কি করেছে শুভেন্দু? অভিজিতের মন্তব্যে তোলপাড়, দুর্নীতিগ্রস্তকে আড়াল করছেন খোঁচা কুণালের

আরও পড়ুন: বিজেপি যোগের প্রবল সম্ভবনা, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা

সেই মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। তাঁরা হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানান সংশ্লিষ্ট বেঞ্চে। শুক্রবার ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল  বেঞ্চে। তাঁদের মধ্যে ৫৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তবে  ১ জন আসেননি।

এদিন  হাইকোর্ট হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। যিনি অনুপস্থিত ছিলেন, তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিকে নিয়োগ  হওয়া ৫৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। অনুপস্থিত থাকার জন্য ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারপতি। প্রাথমিকে নিয়োগ হওয়া ২৬৯ জনের আগেই চাকরি গিয়েছিল। তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।

দেশের সর্বোচ্চ  আদালত চাকরি বাতিলে স্থগিতাদেশ দিয়েছিল। সেইসঙ্গে বলেছিল, চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকদের বক্তব্য হাইকোর্টকে  শুনতে হবে। নির্দেশ ছিল বরখাস্ত শিক্ষকরা হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবেন হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৫৪ জন হলফনামা আকারে তাঁদের বক্তব্য জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁদের বক্তব্য শুনে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কেরালার নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে কেন্দ্রের সম্মতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার