১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেদখল সমস্ত ওয়াকফ সম্পত্তি  সিবিআইকে দিয়ে তদন্ত করে উদ্ধার করতে হবে: কামরুজ্জামান

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনের ডাকে ও হাসনাবাদ  ব্লক সংগঠনের পরিচালনায় শুক্রবার বিকালে হাসনাবাদের মুরারিশা চৌমাথায় ইমাম মোয়াজ্জিনদের একটি জন সমাবেশ হয় ।

দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি না হাওয়া , সংখ্যালঘুদের বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ সভার  আয়োজন করা হয়। ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করতে হবে, সিবিআই তদন্ত করে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি উদ্ধার করতে হবে, ঈদের ছুটি বৃদ্ধি করতে হবে এমন আট দফা দাবি  তুলল অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের কর্মকর্তারা।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

এই জনসভায় উপস্থিত ছিলেন, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের সভাপতি মাওলানা বাকিবিল্লা,সংগঠনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান, আমিনিয়া সিনিয়র মাদ্রাসার মাওলানা শহিদুল ইসলাম,জেল ইমাম দ্বীন ইসলাম বৈদ্য লক্ষণ কাটি, গজল শিল্পী রক্তিম ইসলাম সহ  বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

এদিন জনসভা থেকে আওয়াজ ওঠে দিল্লির সরকার ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করে দশ হাজার  করেছে। দিল্লি সরকারের মত আমাদের রাজ্যের ইমাম ও মোয়াজ্জেনদের ভাতা বৃদ্ধি করতে হবে। রাজ্যে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সিবিআইকে দিয়ে তদন্ত করে উদ্ধার করতে হবে। ওই সম্পত্তির আয় সরকারকে দিতে হবে। যা দিয়ে  ইমামদের পর্যাপ্ত মাইনে দেওয়া সম্ভব হবে। রাজ্য সরকার ঈদের জন্য একদিন ছুটি দেয় সেই ছুটি বৃদ্ধি করতে হবে, প্রতিটা এতিমখানার জন্য ৫০ লক্ষ টাকা অনুদান দিতে হবে। এমন আট দফা দাবি তোলা হয় এই জনসভা থেকে।

বর্তমান রাজ্য সরকার যদি এই দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে গোটা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে ও কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

এদিন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য  সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান  বলেন, যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কল্যাণে এবং মসজিদ-মাদ্রাসার কাজে লাগানোর কথা তা ওই দপ্তরের বিভিন্ন পদে বসা রাঘব বোয়ালেরা লুটেপুটে খাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য শীর্ষ পদে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসিয়েছিলেন কিন্ত দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ ১২ বছর ধরে ওয়াকফ সম্পত্তি উদ্ধার হওয়া তো দূরের কথা বাম আমলে তারা যেভাবে ওয়াকফ সম্পত্তি ভোগ দখল করেছিল এখনও তা সমানভাবে চলছে।

কামরুজ্জামান দাবি  করেন অনেক ইমামই এখন নিয়মিত ভাতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীকে তাই বিষয়টি দেখতে বলব। জিনিসপত্রের দাম যা বেড়েছে, তাতে আড়াই হাজার টাকায় এখন সংসার আর চালাতে পারছেন না ইমামরা। তাই ইমামদের ভাতা বাড়িয়ে মাসে১০ হাজার এবং মোয়াজ্জিনদের ৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। ।

মাওলানা আব্দুল্লাহ বলেন ,  ওয়াকফ সম্পত্তির পর্যাপ্ত আয় থাকা সত্ত্বেও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে। ইমাম-মুয়াজ্জিনদের দাবি না মানা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হবে।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেদখল সমস্ত ওয়াকফ সম্পত্তি  সিবিআইকে দিয়ে তদন্ত করে উদ্ধার করতে হবে: কামরুজ্জামান

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার