২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করল সিবিআই। ২০১২ সালে ছন্দা কোচারের বিরুদ্ধে ভিডিওকন গোষ্ঠীকে  নিয়ম বহির্ভূত ভাবে ৩২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। এই জালিয়াতি মামলায় ভিডিয়োকনের নাম জড়ায়। সংস্থার সিইও বেণুগোপাল ধুত, ছন্দা কোচার ও তাঁর স্বামীর বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল সিবিআই।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

গত বছর দুর্নীতি করে ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে ঋণ পাইয়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল দেশের ‘মোস্ট সেলিব্রেটেড ব্যাংকারে’র বিরুদ্ধে। ঋণ অনুমোদিত হওয়ার কিছুদিনের মধ্যেই চন্দার স্বামীর নিউ পাওয়ার রিনিউয়েবলে বিনিয়োগ করেন ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূত।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

সম্প্রতি নিউপাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড -এর মালিক তথা ছন্দার স্বামী দীপক কোচার  এবং ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধুতের মধ্যে অবৈধ আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করছে সিবিআই ।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কের তরফেই ছন্দার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। আইসিআইসিআই কর্তৃপক্ষ জানায়, ছন্দা সংস্থার আচরণবিধি ভঙ্গ করেছেন। সংস্থার স্বার্থরক্ষার যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, তাও লঙ্ঘন করেছেন। গত বছর ছন্দাকে বরখাস্ত করে সংস্থা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার