১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেঙ্গালুরুর মন্দিরে দলিত মহিলাকে হেনস্থা! থাপ্পড় মারা সহ পেটানো হল লাঠি দিয়ে, ভাইরাল ভিডিও

পুবের কলম, ওয়েবডেস্ক : কর্নাটকে এক দলিত মহিলার উপরে অত্যাচারের ঘটনা সামনে এল। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া  ভিডিওতে দেখা গেছে, মহিলাকে বার বার থাপ্পড় মেরে চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। সেই মহিলা উঠে দাঁড়াতেই ফের ওই মহিলাকে একই কায়দায় টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়। ভিডিও দেখা যায়, একজন ব্যক্তি ওই মহিলাকে হেনস্থা করছে বাকি তিন-চারজন দাঁড়িয়ে আছে। ঘরের বাইরেও মহিলাকে থাপ্পড় মারা হয় ও লাঠি দিয়ে পেটানো হয়। বেঙ্গালুরুর একটি মন্দিরে এই ধরনের অমানবিক ঘটনায় শিউরে উঠেছে নেটিজেনরা।

আরও পড়ুন: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত

জানা গেছে, নিগৃহীতা মহিলার নাম হেমাবতী। শুক্রবার হেমাবতী অমৃতাহাল্লি এলাকার লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের ‘ধর্মদর্শী’ মুনিকৃষ্ণের নামে রিপোর্ট দায়ের করেন। ২১ ডিসেম্বরের ঘটনা। অভিযুক্ত মুনিকৃষ্ণের নামে ৩৫৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মুনিকৃষ্ণ পুলিশকে জানিয়েছেন, ওই মহিলা মন্দিরে এসে দাবি করেন ঈশ্বর ভেঙ্কটেশ্বর তার স্বামী। এমনকী ওই মহিলা গর্ভগৃহে ভেঙ্কটেশ্বরের পাশে বসারও দাবি করেন। যখন তার দাবি প্রত্যাখ্যান করা হয়, তখন প্রধান পুরোহিতের গায়ে সে থুথু ছিটিয়ে দেয়। এই কারণেই ওই মহিলাকে মারধর করে মন্দির থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুন: সমাজের ‘দণ্ডমুণ্ডের কর্তা’ যখন খুনি! লোহার রড দিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন বিবাহিত পুরোহিতের

আরও পড়ুন: বর্ধমানের ভাতারে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন,  ধৃত স্বামী 
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেঙ্গালুরুর মন্দিরে দলিত মহিলাকে হেনস্থা! থাপ্পড় মারা সহ পেটানো হল লাঠি দিয়ে, ভাইরাল ভিডিও

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার