১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘মোস্ট ওয়ানটেড’ মানবপাচারকারী কিদান গ্রেফতার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ মানবপাচারকারী কিদান জেকেরিয়াস হাবতেমারিয়ামকে সুদান থেকে গ্রেফতার হয়েছে। ইন্টারপোল এক ঘোষণায় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর সহযোগিতায় কিদানকে গ্রেফতারে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।  ইরিত্রিয়ার নাগরিক জেকেরিয়াস বিশ্বের অন্যতম মানবপাচারকারী হিসেবে পরিচিত। তাকে গ্রেফতারে বহুদিন চেষ্টা চালিয়ে আসলেও সে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল। কিদানকে গ্রেফতারে রেড নোটিশ জারি করে রেখেছিল ইন্টারপোল।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

অবশেষে ইন্টারপোল ও আমিরশাহীর অফিসারদের মিলিত প্রচেষ্টায় সুদান থেকে গ্রেফতার করা হয় তাকে। কিদানের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার একটি উদ্বাস্তু শিবির পরিচালনা করছিল সে। সেই শিবিরে ইউরোপে যেতে আগ্রহী শত শত আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ ও শোষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

উল্লেখ্য, লিবিয়াকে মানবপাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে আসছে কয়েকটি আন্তর্জাতিক চক্র। উন্নত জীবনের আশায় দরিদ্র দেশগুলোর অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যেতে এই পথকে বেছে নেন। অর্থের বিনিময়ে তাদের সহায়তা করে মানবপাচার চক্রগুলো।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে ভোট: সকাল থেকেই বুথমুখী মানুষের ঢল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মোস্ট ওয়ানটেড’ মানবপাচারকারী কিদান গ্রেফতার

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার