১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পথে সিগারেটের ফিল্টার ফেলায় বিরাট জরিমানা

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তাদের সামনে রাস্তায় সিগারেটের পোড়া ফিল্টার ছুঁড়ে ফেলায় এক ব্যক্তিকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অ্যালেক্স ডেভিস নামে এক ব্যক্তি সিগারেটের শেষ অংশ রাস্তায় ফেলেন। বিষয়টি কাউন্সিল কর্মকর্তাদের নজরে এলে সঙ্গে সঙ্গে তারা অভিযুক্ত অ্যালেক্স ডেভিসকে থামান। রাস্তায় আবর্জনা না ফেলা সংক্রান্ত নির্দেশনা এবং শাস্তির কথাও তখন তাকে মনে করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন

থর্নবারির গ্লুচেস্টারশায়ারে পথ দিয়ে হাঁটছিলেন অ্যালেক্স ডেভিস। সিগারেট শেষ হয়ে যাওয়ায় কাউন্সিল কর্মকর্তাদের সামনেই পোড়া অংশ রাস্তায় ফেলে চলে যাচ্ছিলেন অভিযুক্ত। কিন্তু তার পথরোধ করেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে অ্যালেক্স ডেভিসকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এই জরিমানা দিতে অস্বীকার করেন ডেভিস।

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

আরও পড়ুন: মৃত্যু মিছিল বলিউডে, সড়ক দুর্ঘটনায় প্রয়াত বৈভবী, হৃদরোগে মৃত্যু নীতেশ পাণ্ডের  

পরে তাকে ৭৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। সাউথ গ্লুচেস্টারশায়ার কাউন্সিলের পরিবেশ সংক্রান্ত মন্ত্রিপরিষদের সদস্য কাউন্সিলর রাচেল হান্ট বলেন, ‘সিগারেটের শেষ অংশ ময়লা হিসেবে প্রায়ই রাস্তায় ফেলে যান অসচেতন ব্যক্তিরা। বিশেষ করে শহরের রাস্তায় এমন ঘটনা বেশি ঘটে। ডেভিসও সেদিন রাস্তায় সিগারেটের শেষ অংশ ফেলেন। শেষ পর্যন্ত তিনগুণেরও বেশি জরিমানা দিতে হয় তাকে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পথে সিগারেটের ফিল্টার ফেলায় বিরাট জরিমানা

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার