১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিশরে মানুষকে মুরগির পা খেতে বলল সরকার!

পুবের কলম ওয়েবডেস্ক: গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে   মিশরে। নিত্যপণ্যের দাম বাড়ছে। অনেক মানুষের নাগালের বাইরে চলে গেছে সাধারণ খাদ্যপণ্য। এর মধ্যে মুরগিও রয়েছে। দুই বছর আগে দেশটিতে এক কেজি মুরগির দাম ছিল ৩০ মিশরীয় পাউন্ড। গত সোমবার এক কেজি মুরগি ৭০ মিশরীয় পাউন্ডে বিক্রি হয়। অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানে মুরগির দাম এভাবে দ্বিগুণেরও বেশি হয়েছে। ফলে অনেকেই তা কিনতে পারছেন না। এতে দেখা দিয়েছে পুষ্টির ঘাটতি।

এমন পরিস্থিতিতে গত ডিসেম্বরে মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউট্রিশন পুষ্টির ঘাটতি পূরণে বিকল্প খাবারের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় মুরগির পা, এমনকি গবাদিপশুর খুরও রয়েছে। সরকারের এমন আহ্বানে ক্ষুব্ধ অনেক মিশরীয়। মুরগির পা খাদ্যের চেয়ে বর্জ্য হিসেবেই বিবেচনা করেন তারা। এক মিশরীয় বলেন,  ‘আমরা মুরগির পায়ের যুগে প্রবেশ করেছি। এতে করে মিশরীয় পাউন্ডের যে অবস্থা খারাপ আর দেশ যে দিন দিন ঋণের দায়ে ডুবে যাচ্ছে, তা ফুটে উঠেছে।’ মুরগির পা খেতে বলার পর আরেক বিপত্তিও দেখা দিয়েছে। এখন এক কেজি মুরগির পায়ের দাম বেড়ে ২০ মিশরীয় পাউন্ড হয়েছে, যা আগের দামের দ্বিগুণ।

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিশরে মানুষকে মুরগির পা খেতে বলল সরকার!

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার