০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভূমিকম্প দিল্লিতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮  

পুবের কলম ওয়েবডেস্ক: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। দুপুর আড়াইটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের কালিকা। মাটি থেকে ১০ কিমি ভিতরে। সেই কম্পনে কেঁপে ওঠে দিল্লি, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের লখনৌ, কানপুর, গোরক্ষপুর সহ একাধিক স্থান। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেকের দাবি ৩০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখই ভূমিকম্প হয় দিল্লিতে। দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় সন্ধের দিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় সন্ধে ৭ টা ৫৫ নাগাদ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।  আফগানিস্তানের দক্ষিণে ফায়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে আফগানিস্তান, পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়। দিল্লির একাধিক জায়গা ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়েও অনুভূত হয় কম্পন।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ভূমিকম্প দিল্লিতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮  

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার