২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রজাতন্ত্র দিবসে উপহার, প্রথম ন্যাজাল ভ্যাকসিন উপহার পেল ভারত

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা মহামারির সঙ্গে লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে প্রথম ন্যাজাল ভ্যাকসিন উপহার পেল ভারত। ভারত বায়োটেকের ইনকোভ্যাক প্রকাশ্যে আসে আজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য  প্রজাতন্ত্র দিবসে ইনকোভ্যাক প্রকাশ্যে আনেন। কোভিড নিরোধক ন্যাজাল ভ্যাকসিন যদি কেউ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে নিতে চান, তাহলে সেক্ষেত্রে মূল্য ধার্য করা হয়েছে ৩২৫ টাকা।

কিন্তু যদি কেউ ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিন বেসরকারি জায়গা থেকে নেন, তাহলে তাঁকে ৮০০ করে দিতে হবে বলে খবর। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ইনকোভ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন ভারত বায়োটেকের ডিরেক্টর কৃষ্ণ ইলা।

উল্লেখ্য করোনা মহামারির সঙ্গে লড়াইয়ে ভারত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। অতি তৎপরতার সঙ্গেই করোনার সঙ্গে লড়তে দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয় কেন্দ্রের উদ্যোগে। তবে এতদিন সূঁচ শরীরে ফুটিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। এবার বাজারে এসে গেল ন্যাজাল ভ্যাকসিন।

২৬ জানুয়ারি থেকে এই ভ্যাকসিন ভারতের বাজারে পাওয়া যাবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।  ইতিমধ্যেই যারা কোভিড-১৯-এর কোনও টিকার দুটি ডোজ নিয়েছেন,তাঁরা এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন  বুস্টার ডোজ হিসাবে। প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ন’ মাসের ব্যবধান রেখে এই টিকা নেওয়া যাবে। নাকের মাধ্যমে নেওয়ার এই টিকার চারটি করে ফোঁটা  নিতে হবে এক একটি নাসারন্ধ্রে। ১৮ বছর এবং, এর বেশি বয়সিদের জন্য এখন চালু হচ্ছে এই টিকা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রজাতন্ত্র দিবসে উপহার, প্রথম ন্যাজাল ভ্যাকসিন উপহার পেল ভারত

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার