২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 দায়িত্ব গ্রহণের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

পুবের কলম ওয়েবডেস্ক: তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল  সি ভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণের পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছিয়েছেন তিনি। তিনদিনের এই সফরের প্রথম দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করেন তিনি। রাজ্যপালকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানান বিএসএফ-এর ১৭৬ নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা। এরপর বিএসএফ এর কার্যালয় ঘুরে  দেখেন তিনি। এদিন ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানে এদিন একাধিক কর্মসূচি ছিল তাঁর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, সীমান্ত এলাকায় বিএসএফের  জওয়ানদের কাজে কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন তাঁর। রাজ্যপাল শুক্রবার জলপাইগুড়িতে এবং শনিবার যাবেন কোচবিহারে। দুই জেলাতেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

প্রশাসনিক সূত্রে খবর,  ৪ তারিখ কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উৎসবে যোগ দেবেন তিনি। সেদিন বিকেলেই কলকাতায় ফিরবেন রাজ্যপাল।

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 দায়িত্ব গ্রহণের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার