১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়ার পরেই ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি করানো হল এয়ার ইন্ডিয়ার বিমান

পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে হঠাৎ করেই বিপত্তি! বিমানের ইঞ্জিনে আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আবু ধাবিতে জরুরি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গেই এই ইঞ্জিনে আগুন ধরে যায়। দ্রুত পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত আছেন। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি আবু ধাবি থেকে কোঝিকোড়ের কালিকটে যাচ্ছিল। বিমান হাজার ফুট ওড়ার পরেই বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। তখনই আবু ধাবিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এয়ার ইন্ডিয়া বি৭৩৭-৮০০ এয়ারক্রাফ্টটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখতে পাওয়ায়, মাঝ আকাশ থেকেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে বিমানটি যখন ১ হাজার ফুট উচ্চতায় ছিল, সেই সময়ে বিমানের একটি ইঞ্জিনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবু ধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন: আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান, নিহত কমপক্ষে ২০০

প্রসঙ্গত, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির ঘটনা ঘটে। ২৩ জানুয়ারি ত্রিবান্দ্রম থেকে মাসকটের উদ্দেশে যাত্রা করার ৪৫ মিনিট পরেই যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছিল। ত্রিবান্দ্রম থেকে বিমানটি সকাল ৮.৩০ নাগাদ উড়ে যায়। তার পরেই সকাল ৯.১৭ মিনিট নাগাদ জরুরি অবতরণ করানো হয়। ২০২২ এর ডিসেম্বরে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সাপ উদ্ধার হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং বি- ৭৩৭ ফ্লাইটটি কালিকট থেকে দুবাইগামী বিমান নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা করে এবং দুবাই বিমানবন্দরে অবতরণ করার পরে কর্মীরা সেখানে সাপ দেখতে পান।

আরও পড়ুন: আবুধাবির শেখ জায়েদ মসজিদে ট্রাম্প

আরও পড়ুন: মাঝ আকাশে ককপিটে বিষধর সাপ! জরুরি অবতরণ পাইলটের
সর্বধিক পাঠিত

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ! কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় প্রস্তুত সংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়ার পরেই ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি করানো হল এয়ার ইন্ডিয়ার বিমান

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার