২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডব্লিউবিসিএস(এক্সিকিউটিভ) পরীক্ষায় পাশ করে বিডিও পদ পেল দেগঙ্গার চাষির ছেলে কারিমুল ইসলাম

 ইনামুল হক, বারাসত: ২০২০ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার (এক্সিকিউটিভ)  এ ও বি বিভাগের ফলাফল ঘোষণা হয়েছিল বৃহস্পতিবার। সেই ফলাফলে রাজ্যের মধ্যে এক্সিকিউটিভে সপ্তম স্থান অধিকার করে নজির গড়ল দেগঙ্গার হাদিপুর গাজীতলার পেশায় চাষি মহঃ সফিউদ্দিন মন্ডলের একমাত্র ছেলে কারিমুল ইসলাম। কারিমুলের বাবা সফিউদ্দিন মন্ডল জানান, আমার এক ছেলে এক মেয়ে। স্বল্প পরিমান জমিতে চাষবাস করে দিনযাপন করি। ছেলেকে ভালো পড়াশুনা করাবো স্বপ্ন থাকলেও অর্থ ছিল না। অভাবকে সঙ্গী করে ছেলেকে সুশিক্ষিত করা চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। আজ আমার সেই ছেলে বিডিও।  আমি খুবই আনন্দিত।

সততার সঙ্গে ছেলে আমার দেশ তথা দশের কাজ করুক এমনটাই চায় কারিমুলের বাবা সফিউদ্দিন মন্ডল। ছেলের এই সাফল্যে আমি গর্বিত জানান কারিমুলের মা সাহেরা বিবি।কারিমুলের মা সাহেরা বিবি বলেন, আমার ছেলের জনসাধরণের জন্য কাজ করবে এটাই বড় গর্বের। আমার ছেলের মত অন্যেরাও এগিয়ে আসুক এমনটাই আবেদন কারিমুলের মায়ের।

আরও পড়ুন: ঘৃণাভাষণে রাশ টানল কর্নাটক সরকার, বিজেপির আপত্তি উড়িয়ে বিধানসভায় পাশ বিদ্বেষ ভাষণ প্রতিরোধ আইন

কারিমুল জানান, বিডিওর পদে বসে সবার আগে আমার লক্ষ্য হবে সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জল পরিষেবার ব্যবস্থা। পাশাপাশি গ্রামীন রাস্তাঘাট উন্নয়ন। সর্বোপরি কাজ হবে আমাদের চারপাশে পড়ে থাকা বর্জ্য আবর্জনা বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক ব্যবহারের মাধ্যমে তার কার্যকারিতার বৃদ্ধি ঘটানো।

আরও পড়ুন: ‘সালতানাত আল্লাহর দেওয়া এক উপহার’- ইউপিএসসি পরীক্ষার সাফল্যের পর এমনটাই জানালেন তাঁর আম্মু

কারিমুলের পরিবার সুত্রে জানা গিয়েছে, বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে ২০০৯ এর মাধ্যমিক ব্যাচের ছাত্র ছিল কারিমুল।  ২০১৪ সালে বারাসত গভর্মেন্ট কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতকে উর্ত্তীণ হয়ে ২০১৬ সালে মাষ্টার ডিগ্রী সম্পুর্ণ করে কারিমুল।

আরও পড়ুন: ১৪ হাজার কি.মি. পাড়ি দিয়ে ২৫ বাইকারের উমরাহ যাত্রা

এর পাশাপাশি কারিমুল বলেন, ২০১৮ সালে  রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ইনস্পেকটর অফ সিগ্যাল মেট্রোলজি পদে চাকুরি মেলে। ২০২০ সালে সেই চাকুরি ছেড়ে পঞ্চায়েত ও রুরাল গ্রামোন্নয়ন দফতরের অ্যাসিস্টেন প্রোগ্রামার পদে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের বিডিও দফতরে নতুন চাকরি মেলে। সেই বছরই  ডব্লিউবিসিএস পরীক্ষায় বসি।বৃহস্পতিবার সেই পরীক্ষার ফল প্রকাশ হতেই জানা যায় কারিমুল  বিডিও পদের জন্য নির্বাচিত হয়েছেন। শনিবার কারিমুলের বাড়িতে গিয়ে দেখা গেল আনন্দে মেতে উঠার ছবি। কারিমুলের সাফল্যের খবর পেয়ে কারিমুলের বাড়িতে ভিড় জমিয়েছেন। কারিমুলকে নিয়ে গ্রামবাসীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডব্লিউবিসিএস(এক্সিকিউটিভ) পরীক্ষায় পাশ করে বিডিও পদ পেল দেগঙ্গার চাষির ছেলে কারিমুল ইসলাম

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার