২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপর্যস্ত তুরস্কের পাশে পাকিস্তান, পাঠানো হল ত্রাণ সামগ্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিল পাক সরকার।  প্রথম দফার উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই তুরস্কে পৌঁছেছে।  পাক সরকারের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সি-১৩০ বিমানটি উদ্ধারকারি দলকে নিয়ে পাক সেনা সোমবার রাওয়ালপিন্ডির চাকালালা বিমানবন্দরে পৌঁছয়। উদ্ধারকারী দলে রয়েছে ৫০ জন সদস্য, ২৫ টোন ত্রাণ সামগ্রী। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে তারা।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

পাশাপাশি তুরস্কের পাশে দাঁড়িয়েছে চিন সরকার। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি ঘোষণা করেছে যে, চিন তুরস্ককে জরুরি সহায়তায় ৪০ মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৪ কোটি) প্রথম কিস্তিতে টাকা দেবে।  চিনা রেড ক্রশ জরুরি ভিত্তিতে তুরস্ক ও সিরিয়ায় এক কোটির বেশি সাহায্য করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ বলছে,  দুই দেশ মিলিয়ে, তাদের হিসাবে অনুযায়ী,  দুই কোটি ৩০ লক্ষ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষের বেশি শিশু।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, ২৪ হাজারের বেশি উদ্ধারকারি দল প্রবল তুষারপাতকে উপেক্ষা করে তাদের কাজ চালাচ্ছে।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপর্যস্ত তুরস্কের পাশে পাকিস্তান, পাঠানো হল ত্রাণ সামগ্রী

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার