২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের রেপো রেট বাড়াল আর বি আই, বাড়ি, গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা

পুবের কলম ওয়েবডেস্ক: বাজেট পেশ মিটতেই ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক ধাক্কায় ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল রেপো রেট। বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হচ্ছে ৬.৫ শতাংশ। এই নিয়ে টানা ছ’বার রেপো রেট বাড়াল শীর্ষব্যাঙ্ক।

এই প্রসঙ্গে আরবিআই বিবৃতি জারি করে বলেছেন, দেশে মুদ্রাস্ফীতির হার অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার হার  এখনও অনেকটাই। এই মুদ্রাস্ফীতিতে লাগাম  টানতেই রেপো রেট বাড়ানো হল।

আরবিআইয়ে ‘মনিটরি পলিসি কমিটি’র (এমপিসি) বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ৬ সদস্যের কমিটির ৪ জন সদস্য রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দেন। তার পরেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর এমপিসি এই প্রথম বৈঠকে বসল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রেপো রেট বাড়াল আর বি আই, বাড়ি, গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার