১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দ দিনের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকীকে পাঠালো বারুইপুর আদালত

পারিজাত মোল্লা:  বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হয়েছিল আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এদিন আদালতের তরফে নওশাদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়েছে। গত ২১ জানুয়ারি ধর্মতলা চত্বরে আইএসএফের এক প্রতিবাদ সভায় অশান্তির অভিযোগ উঠে।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। জামিনের আবেদন খারিজ করে তাঁকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারইপুর আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে নওশাদ ছাড়াও ছিলেন ১৯ জন। ধর্মতলায় অশান্তির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর

দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ শুরু করে আইএসএফ।  ধর্মতলায় অশান্তির ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে বচসা হলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: মানুষের কথা বলার এমপি তৈরি করুন: নওশাদ সিদ্দিকী

এদিন বিধায়ককে বারুইপুর আদালতে তোলা হলে পুলিশের তরফে জেল হেফাজতের আবেদেন করা হয়।যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন নাবালক ছিল তবে তাকে জুভেনাইল কোর্টে হাজির করানো হলে সেই দিনই তার জামিন হয়ে যায়। বাকি ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত ছিল। সেদিন এই মামলার শুনানিতে তাঁদের সকলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। গত বুধবার ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদন জানানো হলেও তা খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন: ভাঙড় যেতে চেয়ে হাইকোর্টে নওশাদ সিদ্দিকী

সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চৌদ্দ দিনের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকীকে পাঠালো বারুইপুর আদালত

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার