২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোদি আদানি ভাই ভাই বিজেপির পার্টি অফিসের সামনে আপের প্রতিবাদ

পুবের কলম ওয়েবডেস্ক: হিন্ডেনবার্গের গবেষণা রিপোর্টে আদানির গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ করা হয়। এর পর আদানি ইস্যুতে তোলপাড় হয়েছে সংসদ। কংগ্রেসে সাংসদ রাহুল গান্ধি । আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যার একটিরও জবাব দেননি মোদি। উল্টে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। অতীতের বহু দুর্নীতি নিয়ে সরব হলেও আদানি ইস্যুতে রবিবার পর্যন্ত একটি কথাও খরচ করেননি তিনি। মোদি সরকার ৯ বছরের শাসনকালে কংগ্রেসের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। সংসদে বিরোধীদের দাবি, আদানি  ইস্যুতে জেপিজি হোক। কিন্তু মোদি সরকার তাতে রাজি নয়। রবিবার এই জেপিসির দাবিতে বিজেপির সদরদফতরের সামনে বিক্ষোভ দেখান আপ সমর্থকরা। তাদের স্লোগান ছিল ‘মোদি আদানি ভাই ভাই।’ আপ কর্মী সমর্থকরা চিৎকার করে বলেন, ‘কেন জেপিসি করা হচ্ছে না? কেন মোদি সরকার জেপিজি করছে না? কেন আদানিকে আড়াল করা হচ্ছে?’ আপের আহ্বায়ক গোপাল রাই রবিবার বলেন, ‘যৌথ সংসদীয় কমিটির উচিত ,  এখনই  আদানির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করা। তাঁর অভিযোগ, বিজেপি তদন্ত চাইছে না। তারা পালাচ্ছে। আপ নেতার দাবি, কেজরিওয়াল একমাত্র নেতা যিনি তদন্তে ভয় পান না।’

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি আদানি ভাই ভাই বিজেপির পার্টি অফিসের সামনে আপের প্রতিবাদ

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার